অভিযুক্ত চেয়ারম্যানের কক্ষে বসেই তদন্তকাজ চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যাচাই করতে এসে তদন্ত কর্মকর্তা চেয়ারম্যানের কক্ষে বসে তদন্তকাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে চট্টগ্রাম বোর্ডে আসেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিনিধিত্ব করেন তিনি।অভিযোগ সম্পর্কে জানতে এ এস মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।বোর্ডের চেয়ারম্যান মোহম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে নিয়মবহির্ভূত বোর্ডের তহবিল থেকে বাড়তি বাসা ভাড়া আদায়, আসবাব ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়তি খরচ করার অভিযোগ’ শীর্ষক খবর ছাপা হয়।বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় বোর্ড কার্যালয়ে গিয়ে দেখা যায়, তদন্ত কর্মকর্তা এ এস মাহমুদ চেয়ারম্যানের কক্ষে বসেই বিভিন্ন অভিযোগের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন জনের বক্তব্য জানার জন্য তাঁদের সেখানে ডেকে পাঠান।অভিযোগ পাওয়া যায়, নিয়ম অনুযায়ী কোনো বিষয়ে তদন্ত হলে বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিকভাবে জানানো হয়। কিন্তু এবার কাউকেই সেভাবে জানানো হয়নি। সবাই পত্রিকা পড়ে জেনেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সাক্ষ্যদানকারী এক কর্মকর্তা বলেন, ‘তদন্তের বিষয়ে আমাদের আগে কিছুই জানানো হয়নি। আর চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানতে চাওয়ায় স্বভাবতই বিব্রত হতে হয়েছে। এটা তদন্তের নিয়মে পড়ে কি না আমার জানা নেই।’চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৪ পৃষ্ঠার সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের ব্যাপারে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম বোর্ডে চিঠি দেওয়া হয়। এতে তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়।