অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ইসরাফিল হোসেন ওরফে মীম (১৭) আত্মহত্যা করেছে।
তার বাড়ি ভোলা সদর উপজেলার কালীবাড়ি সড়কে।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় নগরের পলিটেকনিক সড়কের ভাড়া মেসে সে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাত্রলীগের কর্মীসহ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা হাসপাতাল এলাকায় জড়ো হতে থাকে।
সন্ধ্যায় তারা ওই শিক্ষক এবং যারা ইসরাফিলের বিরুদ্ধে গতকাল সকালে মানববন্ধন করেছে, তাদের বিচারের দাবি করে বিক্ষোভ করে।
একপর্যায়ে তারা হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
কলেজ ছাত্রলীগের কর্মী সাকিব খান প্রথম আলোকে বলেন, যেসব স্যারের জন্য আমাদের ভাই মারা গেছে, তাদের যত দিন গ্রেপ্তার করা না হবে, তত দিন পলিটেকনিকের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। স্যাররা তো শুধু ক্লাস বর্জন করেছে, আমরা পুরো একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেব।’
গত রোববার ইনস্টিটিউটে ক্লাস চলাকালে পঞ্চম পর্বের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ইসরাফিল ক্লাসে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে।
এ সময় ওই শিক্ষক তাকে বাধা দেন। ক্লাস শেষে ওই শিক্ষককে মারধর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা গতকাল সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।