অভিযুক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছেলেকে বাবা নিজেই গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছেন।এলাকাবাসী জানান, উপজেলার পতনউষা ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের স্কুলছাত্রীকে ৫ জুলাই রাতে একই গ্রামের জমির মিয়ার ছেলে উসমান মিয়া (২৬) ধর্ষণ করেন। ওই দিন রাতে বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। এ ছাড়া রাতেই ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।স্কুলছাত্রীর বাবা জানান, ঘটনাটি উসমানকে জানাতে গেলে তাঁর পরিবারের লোকজন তাঁর ওপর হামলা চালায়। থানায় মামলা দিতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রহস্যজনক ভূমিকার কারণে তিনি তিন দিন হয়রানির শিকার হন। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে ৮ জুলাই ওসি তাঁর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন।এদিকে গতকাল জমির মিয়া নিজেই উসমানকে আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন।পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ধর্ষককে থানায় সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আবদুল হাকিম বলেন, স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন আগামী রোববার থানায় পাঠিয়ে দেওয়া হবে।কমলগঞ্জ থানার ওসি আবুল কালাম ধর্ষককে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।