অভিযুক্ত বিএসএফ সদস্যের বিচার দুই বছরেও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ায় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অভিযুক্ত সদস্যের বিচার দুই বছরেও শুরু হয়নি। বিএসএফ বলছে, তিনজন বাংলাদেশি সাক্ষীকে হাজির করানো যায়নি বলে অভিযুক্ত কনস্টেবল অমিয় ঘোষের বিচারকাজ শুরু করা যায়নি।কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা জানান, অমিয় ঘোষের বিরুদ্ধে কোর্ট মার্শালের সমতুল্য বিচারকাজ শুরুর নির্দেশ দেওয়া হয় গত বছরের ১৮ অক্টোবর। এই বিচারকে বিএসএফের ভাষায় জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোড (জিএসএফসি) বলা হয়। পাঁচজন বিচারকের ওই জিএসএফসিতে যে সাক্ষীদের হাজির করতে হবে, তাঁদের তিনজন বাংলাদেশি। বিএসএফ বলছে, এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) তারা জানিয়েছে।বিএসএফের দাবি, খুব দ্রুত যাতে এই বিচারকাজ শুরু করা যায়, সে জন্য বিএসএফের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে (ভারতের কোচবিহার জেলার চৌধুরীরহাট সীমান্ত ফাঁড়ির কাছে) কাঁটাতারের বেড়া পেরোনোর সময় ফেলানী বিএসএফের গুলিতে নিহত হয়। ফেলানীর লাশ দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। এ ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়। এ নিয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিএসএফের কড়া সমালোচনা করেছিল। বিবিসি।