অভিযুক্ত রাসেল চট্টগ্রামে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ব-বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদার হত্যার ঘটনায় অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মাতুব্বরকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর থানার কলসিদীঘি পাড় এলাকার একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর বরিশালে ছুরিকাঘাত করে সাওদাকে আহত করা হয়। ওই দিন বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাওদা। এ ঘটনায় রাসেলকে আসামি করে মামলা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘বরিশাল পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বন্দর থানাধীন কলসিদীঘি পাড় এলাকায় অবস্থিত একটি দোকান থেকে রাসেলকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেন যে প্রতারণা করায় হত্যার উদ্দেশ্যে একাই “দা” দিয়ে তিনি সাওদাকে কুপিয়েছেন। রাতের মধ্যেই তাঁকে বরিশালে পাঠানোর প্রস্তুতি চলছে।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মুজাহিদুল ইসলাম রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ সেপ্টেম্বর সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান মো. রাসেল মাতুব্বর। ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাওদা।