অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র দাশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। গতকাল রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমঞ্চদ উল্লাহ চৌধুরী জানান, রমজান ও ঈদ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ছুটি ছিল। ওই সময় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর কোচিং চলছিল। কোচিংয়ের সময় মঘাদিয়া আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র দাস পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। ঈদের পর শ্রেণী কার্যক্রম শুরু হলে ওই ছাত্রীর অভিভাবক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ও বিদ্যালয় পরিচালনা পরিষদকে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে পরিচালনা পরিষদ জরুরি সভা করে অভিযোগের সত্যতা পায়। জরুরি সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহমঞ্চদ উল্লা চৌধুরী, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সদস্য মমিনুল ইসলাম ভূঁইয়া, আবদুল্লাহ আল হালিম, নুরুন নবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন উর রশিদ বলেন, গতকাল শিক্ষক নারায়ণের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত হয়। তদন্তে ঘটনার সঙ্গে নারায়ণের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।