অভিযুক্ত স্বামী শাহজাহান কলেজ শিক্ষক নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ঘাষিপাড়া মহল্লায় গত শনিবার রাতে গৃহবধূ মকিমা হত্যা মামলায় অভিযুক্ত স্বামী শাহজাহান মাহমুদ (৩৭) বিরল কলেজের প্রভাষক নন, ছিলেনও না। গত মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিরল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিমুল হকসহ শিক্ষকেরা এ কথা জানান।দিনাজপুর শহরের ঘাষিপাড়া এলাকায় পাঁচতলার একটি ফ্ল্যাটে শাহজাহান মাহমুদ স্ত্রী মকিমা আক্তারকে (৩২) নিয়ে বাস করতেন। গত শনিবার রাতে তিনি তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ বসার ঘরে সোফায় হেলান দিয়ে রেখে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে যান। সকালে নিজেই দুই দফা ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি মুঠোফোনে শাশুড়িকে অবহিত করেন। রোববার বিকেলে মকিমার ভাই, পরিবারের সদস্য ও বাড়িওয়ালার উপস্থিতিতে পুলিশ তালা ভেঙে মকিমার লাশ উদ্ধার করে।কোতোয়ালি থানার ওসি শামীম হাসান ইকবাল জানান, মকিমার হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন ছাড়াও মাথায় লাঠির আঘাতে অনেক বড় ও গভীর ক্ষত ছিল। শাহজাহানকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।