অভিযুক্ত হলেন মালয়েশিয়ার দুই কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক একজন বাংলাদেশিকে খুনের অভিযোগে আদালতে অভিযুক্ত হয়েছেন মালয়েশিয়ার দুজন অভিবাসন কর্মকর্তা। গতকাল শুক্রবার কাংগার রাজ্যের ম্যাজিস্ট্রেট আদালত রাজ্যের রাজধানী পারলিসের এই দুজনকে অভিযুক্ত করেন। খবর দ্য স্টারের।
ওই বাংলাদেশি ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (৪৫)। গত ২৯ অক্টোবর রাতে পারলিসের অভিবাসন কার্যালয় প্রাঙ্গণে তাঁকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হন মোহাম্মদ আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন (৩২) ও জুহাইরুল ইফেনদি জুয়ালকাফলি (৩২)।
চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হলে মালয়েশীয় দণ্ডবিধি অনুযায়ী ওই দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড হতে পারে। খুনের অভিযোগে করা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।