অভিযুক্তদের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের কমিউনিটি পুলিশিং কমিটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তাদের স্থলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, কমিউনিটি পুলিশিং কমিটি থেকে অভিযুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনারদের তত্ত্বাবধানে এসব কমিটি পুনর্গঠন করা হবে।সূত্র জানায়, কমিউনিটি পুলিশিং নিয়ে ২১ মে মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ ওই বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, ২০ মে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফৌজদারি মামলার অভিযোগে অভিযুক্ত এমন ব্যক্তিদের নিয়ে ডিএমপির বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কমিউনিটি পুলিশিং কমিটিকে স্বচ্ছ ও সঠিকভাবে পরিচালনা করতে অভিযুক্ত সদস্যদের বাদ দিয়ে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের সদস্য হিসেবে রাখতে হবে।ওই চিঠিতে আরও বলা হয়, প্রতিটি কমিটির মেয়াদ হবে এক বছর। কমিটি গঠনের তারিখ থেকে এক বছরের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে। ইমতিয়াজ আহমেদ আগামী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেন।