অভিযুক্তদের কাছে কৈফিয়ত চাইবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছে কৈফিয়ত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (বোর্ড অব গভর্নরস) বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকার উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে পুনর্মুদ্রিত এসএসসি প্রোগ্রামের পৌরনীতি, এইচএসসির সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগ ওঠে। পরে এসব বই বাজেয়াপ্ত করা হয়। সভায় বলা হয়, ইতিহাস বিকৃতি ও জাতির জনকের অবমাননার সঙ্গে যেসব ব্যক্তি জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশীদ সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও শেখ কবির হোসেন সভায় উপস্থিত ছিলেন।