প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরের কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা গতকাল রোববার সকালে মিছিল করে। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উদ্দেশে বের হলে পুলিশ তাতে বাধা দেয়। আহত অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, হামলাকারী লোকদের বিরুদ্ধে দেওয়া মামলা সৈয়দপুর থানা গ্রহণ করেনি। থানা পুলিশ অধ্যক্ষের বড় ভাই সিরাজুল ইসলামকে ফিরিয়ে দিয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আদালত হচ্ছে বড় জায়গা। মামলা তো সেখানেও হতে পারে।প্রসঙ্গত, গত শনিবার একদল দুর্বৃত্ত কয়াগোলাহাট কলেজে ঢুকে অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলামকে বেধড়ক মারধর করে।