অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চাতাল ব্যবসায়ী জাহাবুল ইসলামের অপহরণকারীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার পাটগ্রাম পৌরসভায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মফিজ আলী খান ও সদস্য নোবার আলী খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বেলা ১১টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাটগ্রাম পৌরসভার চৌরাস্তা মোড়ে অপহরণকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় জাহাবুলের স্ত্রী আমিনা আমিনা খাতুন বলেন, ‘অপহরণকারী আসামিরা এখন জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে।’
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পাটগ্রাম উপজেলার রহমানপুর (মেছিরপাড়) গ্রামের জাহাবুল ইসলাম (৩৫) গত বছরের ২৫ ডিসেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি জাহাবুলের স্ত্রী আমিনা খাতুন পাটগ্রাম থানায় মামলা করেন।