প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের এক ছাত্রী একই অনুষদের আরেক ছাত্রের বিরুদ্ধে প্রক্টরের কাছে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। গতকাল অভিযোগটি যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর তপন কুমার সাহা। প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার এক ছাত্রী যৌন নিপীড়নের লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির দুজন নারী সহকারী প্রক্টর অভিযোগকারী ছাত্রীর সঙ্গে কথা বলেন। এরপর প্রক্টরিয়াল বডির সদস্যরা এ বিষয়ে জরুরি সভার মাধ্যমে অভিযোগটি যৌন নিপীড়নবিরোধী সেলে হস্তান্তরের সিদ্ধান্ত নেন। গতকাল প্রশাসনিকভাবে অভিযোগটি সেলে হস্তান্তর করা হয়।