অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাস, কেন্দ্র দখল ও কারচুপির মাধ্যমে আগামীকাল নীলনকশার নির্বাচন করার পাঁয়তারা করছে আওয়ামী লীগ। গতকাল দুপুর ১২টার দিকে ভেড়ামারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রথম দফার নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নজিরবিহীন কারচুপি হয়েছে। ভোট কেটে ও ভৌতিক ভোটের সাহায্যে ক্ষমতাসীনেরা চেয়ারম্যান ভাগাভাগি করে নিয়েছে। কালকের ভোটকে কেন্দ্র করে ভেড়ামারার ছয় ইউনিয়নেই আওয়ামী লীগ ও জাসদের লোকজন বিএনপির প্রার্থীদের মাঠে নামতে দিচ্ছেন না। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।