অভিযোগ গঠন ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে খুনের ঘটনায় উত্ত্যক্তকারী সেই যুবক আবু রায়হান ও তার সহযোগী মোহাম্মদ শহীদসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৮ জুলাই।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী জানান, মা-মেয়ে খুনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দিন ধার্য ছিল গতকাল রোববার। রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করলে আদালত ৮ জুলাই শুনানির দিন ধার্য করেন।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়।