অভিযোগ গঠনের আদেশ হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ হাজার ১১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনির বিরুদ্ধে করা দুটি মামলায় গতকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ হয়নি। কারাগার থেকে এক আসামিকে হাজির না করায় আদেশের জন্য ১৬ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। এ দুই মামলায় আসামি ৫১ জন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মামলা দুটিতে দিদারুল আলম নামের এক আসামিকে গতকাল কারাগার থেকে হাজির না করায় আদালত আদেশের জন্য নতুন তারিখ ধার্য করেছেন।