অভিযোগ গঠনের আদেশ ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক এ বি এম রুহুল আমিন এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী ফারুক হোসেন অভিযোগ গঠন বিষয়ে শুনানি করেন। আদালত ১৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজীব হায়দার বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
২৮ জানুয়ারি রাজীব হত্যা মামলায় উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর সাতজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।