অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার সোনা আটকের মামলার ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে দিন ধার্য থাকলেও শুনানি হয়নি।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে আগামী ২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
গত ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৯২৩টি সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ নগরের পতেঙ্গা থানায় মামলা করেন।