অভিযোগ গঠনের শুনানি পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা পৃথক দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১২ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। মির্জা ফখরুলের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুল শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেছেন। ২০১৩ সালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এই মামলা হয়। ২০১৪ সালে একটি মামলায় ৪১ জনের বিরুদ্ধে ও অন্যটিতে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।