অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল সোমবার অভিযোগ গঠনের ধার্য দিনে মাহমুদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির ওই আবেদন মঞ্জুর করে আগামী ৯ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন। ২০১০ সালের ২ জুন মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয়। কোতোয়ালি থানার পুলিশ ওই বছরের ৩১ ডিসেম্বর এ মামলায় মাহমুদুর রহমান, জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত প্রতিবেদক