অভিযোগ গঠনের শুনানি ১৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৪ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম গতকাল রোববার এই তারিখ ধার্য করেন। এ মামলায় জামিনে থাকা সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আইনজীবীরা গতকাল শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত এই আবেদন মঞ্জুর করে ১৪ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন। সাকা চৌধুরীর ছেলে ও এ মামলায় জামিনে থাকা হুম্মাম কাদের চৌধুরী গতকাল আদালতে হাজির ছিলেন।