অভিযোগ গঠনের শুনানি ৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইমাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের ১০০ কোটি টাকার ১৬টি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত আগামী ৭ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী জানান, উচ্চ আদালতের দোহাই দিয়ে বারবার আসামিপক্ষ বিচার শুরু করতে সময় ক্ষেপণ করছে। মামলাগুলো খারিজ করতে আসামিপক্ষ উচ্চ আদালতে আবেদন করলেও ২০১২ সালের ৩০ এপ্রিল তা খারিজ হয়ে যায়। ওই আদেশের বিরুদ্ধে সুিপ্রম কোর্টের আপিল বিভাগে িলভ টু আপিল করছে দাবি করলেও এ-সংক্রান্ত কোনো কাগজপত্র আদালতে এসে পেঁৗছায়নি। আদালত আসামিপক্ষকে উচ্চ আদালতের কাগজপত্র উপস্থাপনের জন্য নির্দেশ দেন। আগামী ধার্য দিনে উপস্থাপন করতে না পারলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
সূত্র জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে নগরের ইসলামী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ১০০ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে ২০১২ সালে মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আরও আটটি মামলার অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে।