অভিযোগ থেকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগ থেকে পাঁচজনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন দুদকের সচিব মো. মাকসুদুল হাসান খান। অব্যাহতি পাওয়া পাঁচজন হলেন: খাদ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আহমদ হোসেন খান (বর্তমানে বিসিকের চেয়ারম্যান), স্থপতি সংসদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মহিউদ্দিন খান, সোনালী ব্যাংকের কর্মকর্তা খন্দকার মমিনুল আযম, কুমিল্লার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. শাহজালাল উদ্দিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল।