অভিযোগ থেকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে করা মামলা থেকে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো বইয়ের লেখক বিশ্বজিৎ সাহা ও বাংলা প্রকাশের স্বত্বাধিকারী মেহেদী হাসানকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম মোল্যা সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল আসামির উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। গতকাল মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। শুনানিতে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতকে বলেন, নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও শেষ দিনগুলোর বিভিন্ন ঘটনা নিয়ে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো নামে বইটি লেখেন বিশ্বজিৎ সাহা। ২০১৩ সালের একুশে বইমেলায় প্রকাশ করে বাংলাপ্রকাশ।