মানব পাচারের একটি অভিযোগ থেকে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এক বাংলাদেশিকে খালাস দিয়েছেন দুবাইয়ের আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, একজন গৃহপরিচারিকাকে তাঁর মালিকের কাছ থেকে পালাতে সহায়তা করার পর তিনি তাঁকে বিক্রি করে দেন।
গত রোববার দুবাই ক্রিমিনাল কোর্ট এই বাংলাদেশিকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেন। গণমাধ্যমের খবরে ব্যক্তিটির (৩৫) পরিচয় হিসেবে সংক্ষেপে এ এম প্রকাশ করা হয়েছে। আদালতে বাদীপক্ষের কৌঁসুলিরা দাবি করেছিলেন, ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ওই গৃহপরিচারিকা ও তাঁর এক সহকর্মীকে তাঁদের মালিকের কাছ থেকে ভাগিয়ে নিয়েছিলেন ওই বাংলাদেশি।
গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকার অনলাইনে খবরটি প্রকাশ করা হয়।
প্রকাশিত খবর অনুযায়ী গৃহপরিচারিকাও একজন বাংলাদেশি। আদালতে এই নারী বলেন, রাস আল খাইমাহ এলাকার একটি পরিবারে কাজ করতে গত ফেব্রুয়ারিতে আমিরাতে এসেছিলেন তিনি।