প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপক (হিসাব) এ কে এম সিদ্দিকুর রহমানসহ ১১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক বাহাদুর আলম আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন। অন্যরা হলেন উপব্যবস্থাপক (ডিএম) হুমায়ুন কবীর, ডিও মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী খলিলুর রহমান, হুমায়ুন কবীর, নিম্নমান সহকারী কাম টাইপিস্ট শমসের মাহমুদ খান, শাহ আব্দুর রাকিব, এনায়েত, সাইফুল আজম, এ কে এম রেজাউল ইসলাম এবং সহকারী টাইপিস্ট মিজানুর রহমান।