অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের তথ্য না দেওয়ায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে জেসমিন ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলায় অভিযোগ করা হয়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের নামে-বেনামে থাকা সম্পত্তির তথ্য জানতে চেয়ে গত বছরের ১৩ নভেম্বর দুদক নোটিশ দেয়। জেসমিন ইসলাম নোটিশ পাওয়ার পরও দুদকে তাঁর সম্পদ বিবরণী দাখিল করেননি। আদালত প্রতিবেদক|