অভিযোগপত্র গ্রহণের শুনানি ২২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার সোনা আটকের মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি ২২ মে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী প্রথম আলোকে জানান, আসামিদের জামিনের আবেদন ও অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আংশিক শুনানি হয়েছে। ২২ মে পূর্ণাঙ্গ শুনানি হবে। শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ২৫ মার্চ বেলা ১১টা ১২ মিনিটে আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০২৬ ফ্লাইটে তল্লাশি চালিয়ে কাস্টম কর্মকর্তারা ৯২৩টি সোনার বার উদ্ধার করেন যাত্রীর সিটের িনচ থেকে। প্রতিটি ১০ তোলা ওজনের বারগুলোর মূল্য ৪৬ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে ১২ মে অভিযোগপত্র দাখিল করেন পতেঙ্গা থানার পরিদর্শক তদন্ত আলমগীর। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইমতিয়াজ খান, শফিকুল ইসলাম ভুইয়া, পিয়ারুল ইসলাম, নাহিদ তালুকদার, মহিন উদ্দিন, মনসুর ইসলাম ও মোহাম্মদ ইয়াকুব।