অভিযোগপত্র গ্রহণের শুনানির আদেশ ৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার সোনা আটকের মামলায় সাত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানির আদেশ আগামী ৫ জুন। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, আসামিদের জামিনের আবেদন ও অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হয়েছে। ৫ জুন বিচারক আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে অভিযোগপত্র থেকে তদন্ত কর্মকর্তা অব্যাহতির আবেদন করায় তিন আসামির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
গত ২৫ মার্চ বেলা ১১টা ১২ মিনিটে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০২৬ ফ্লাইটে তল্লাশি চালিয়ে কাস্টমস কর্মকর্তারা ৯২৩টি সোনার বার উদ্ধার করেন যাত্রীর সিটের িনচ থেকে।