ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি সোহান চৌধুরীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করা হলো।
সোহান চৌধুরী ফুলগাজীর বন্দুয়া দৌলতপুর গ্রামের বুলু চৌধুরীর ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
র্যা ব সূত্র জানায়, র্যা ব সদস্যরা গত বুধবার রাত ১১টার দিকে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে সোহানকে গ্রেপ্তার করেন। আদালতে আনা হলে ফেনীর বিচারিক হাকিম গতকাল বৃহস্পতিবার সোহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একরামুল হক হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিয়াউল আলম ওরফে মিস্টারসহ ২৩ আসামি এখনো পলাতক।
গত বছরের ২০ মে একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।