অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রতিপক্ষ এক কৃষকের জমির ফুলকপি কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর গ্রামের কৃষক ইছহাক অভিযোগ করেন, কিছুদিন আগে তাঁর ঘর থেকে একই গ্রামের মো. হোসেনের মেয়ে টাকা চুরি করে। এ নিয়ে হোসেনের সঙ্গে তাঁর বিবাদ হয়। এরই জের ধরে হোসেন ও তাঁর পক্ষের লোকজন গত বৃহস্পতিবার রাতে তাঁর খেতের ফুলকপি কেটে ফেলেন।