অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এক ছাত্রীকে চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ওই ছাত্রী এ বছর আলিম পরীক্ষায় ওই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়। গতকাল দুপুরে সে পরীক্ষার সনদপত্র আনতে গেলে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুল জব্বার ফি হিসেবে ৫০০ টাকা দাবি করেন। এ সময় পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে সামান্য কিছু ফি রাখার অনুরোধ করে রোমেনা। একপর্যায়ে জব্বার ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন।