অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় দুই ইন্দোনেশীয় নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পেনাংয়ের জর্জ টাউনে গত বৃহস্পতিবার আদালতে শুনানির সময় দুলাল হোসেন (৪৪) নামের ওই বাংলাদেশিকে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পেনাংয়ের বায়ান বারু টাউনশিপের সোলোক মাহসুরি এলাকার একটি ফ্ল্যাটে গত ১৪ মে সন্ধ্যায় ওই দুই নারীকে ধর্ষণ করেন তিনি। মালয়েশিয়ার আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলো দুলালের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। আদালতের বিচারক ইরওয়ান সুয়াইনবন অভিযুক্ত দুলালকে জামিন না দিয়ে আগামী ৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। দ্য স্টার