জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা
অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ আমলে নেওয়া-সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রমে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে সম্প্রতি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী মাহবুব উদ্দিন। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দুদক আইনের (৫) ২ ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা অনুসারে মামলাটি করা হয়। সংশ্লিষ্ট ধারায় দুর্নীতি ও যোগসাজশের বিষয় রয়েছে। কিন্তু মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে, প্রকৃত ক্রয়মূল্য থেকে দলিলমূল্য কম দিয়েছিল। তাই দুদক আইন অনুসারে অভিযোগ আমলে নেওয়া আইনসম্মত হয়নি।