অভিযোগ আমলে নেওয়ার আদেশ ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন। গত রোববার রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার আবেদন জানায়।
আনুষ্ঠানিক অভিযোগে কায়সারের বিরুদ্ধে একাত্তরে ১৫৫ জনকে হত্যা ও দুই নারীকে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিপীড়ন, দেশান্তরে বাধ্য করা, অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একাত্তরের ২৭ এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তৎকালীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমায় এসব অপরাধ সংঘটিত হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ২১ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কায়সারকে গ্রেপ্তার করে।