অভিযোগ করলেও শামীমকে ধরেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারহানা ইসলামের স্বজনেরা শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেন, পুলিশ আগে শামীম মিয়াকে গ্রেপ্তার করলে এ ধরনের ঘটনা ঘটত না। কারণ, দীর্ঘদিন ধরেই শামীম তাঁকে হয়রানি করে আসছেন। এক বছর আগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। গ্রামে সালিস বৈঠকে তাঁকে জরিমানা ও জুতাপেটা করা হয়। ফারহানার ভগ্নিপতি হাবিবুর রহমান জানান, প্রশাসনের এত তৎপরতার পরও মামলার আসামি শামীম মিয়া ও তাঁর ভাই শাহজালালকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।