অভিযোগ করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত মঙ্গলবার দুপুরে একদল বখাটের হামলায় কলেজছাত্রী, তাঁর মা ও বাবা আহত হয়েছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। ছাত্রীর অভিভাবকেরা মিজানুর রহমান নামে এক বখাটের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর ও তার চার সহযোগী ছাত্রীর বাড়িতে গিয়ে ওই তিনজনকে লাঠিপেটা করে ও দা দিয়ে কোপায়। জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।