অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে। সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলায় অভিযুক্ত তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত পংকজ কুমার গুপ্ত অব্যাহতির আবেদন করায় ভারপ্রাপ্ত বিচারক বেগম উম্মে সরাবন তহুরা অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন। একই আদালতে বিচার চলমান ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট