অভিযোগ গঠন বিষয়ে শুনানি ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি গতকাল মঙ্গলবার হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আগামী ৩১ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।