অভিযোগ গঠন হবে কি না আদেশ ৩১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ৩১ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ
করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ দিন ধার্য করেন। সুবহান এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষ গত ১৫ সেপ্টেম্বর আবদুস সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এতে একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ আনা হয়। ১৯
সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২ অক্টোবর থেকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
পাবনার একটি ফৌজদারি মামলায় গত বছরের ২০ সেপ্টেম্বর সুবহানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়।তিনি কারাগারে আটক রয়েছেন।