অভিযোগ গঠন, ২৮ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হায়দারকে মারধরের ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজেশ চৌধুরী অভিযোগ গঠনের অনুমোদন দেন। একই সঙ্গে আদালত ২৮ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গতকাল আদালতে মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির সবাই উপস্থিত ছিলেন। তাঁরা সবাই জামিনে রয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল করিম বলেন, মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের আবেদন গতকাল নামঞ্জুর করেন আদালত।
গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা নামক স্থানে আওয়ামী লীগের এক নেতাকে ‘সম্মান’ না করায় ইউএনওকে
গািড় থেকে নামিয়ে মারধর করা হয়।
এ ঘটনায় ইউএনওর গািড়চালক আবুল কাশেম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় মামলা করেন।
১৬ মে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বশর মজুমদার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান
জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।