অভিযোগ গঠনের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি আবদুর রহমান বলেন, চলতি বছরের ২৩ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাদিরা তাবাসসুম (৩০), হাবিবা আক্তার (১৮), রুমানা বেগম (১৯) ও রুমানা আক্তার (২১) নামের চারজনকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ।