অভিযোগ গঠনের আদেশ ১৭ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ২০১২ সালে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালে ১১টি মামলায় অভিযোগপত্র দেয় দুদক। ২০ দফায় শুনানি শেষে গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়েছে।