প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় প্রায় ১৩ কেজি সোনা চোরাচালান মামলার অভিযোগ গঠনের দিন আবার পিছিয়েছে। গতকাল মঙ্গলবার এই মামলার প্রধান আসামি পরিতোষ চক্রবর্তী, তাঁর দুই ছেলেসহ চারজন আদালতে হাজির হননি। তাঁদের অনুপস্থিতিতে আইনজীবী অভিযোগ গঠনে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক আবদুর রহমান সরদার এই প্রার্থনা মঞ্জুর করে আগামী ৩ জানুয়ারি অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন। গত চার মাসে অভিযোগ গঠনের তারিখ পাঁচবার পেছাল।২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) একটি বিশেষ দল চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ কেজি সোনা উদ্ধার করে।