অভিযোগ গঠনের তারিখ ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাস পর ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ বিচারক যোগদান করলেও র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলাটির অভিযোগ গঠন সম্ভব হয়নি। লিমনের অসুস্থতার কারণে গতকাল সোমবার ১১ বারের মতো আভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ১৯ মার্চ ধার্য করা হয়েছে।