প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দারের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছানো হয়েছে।গতকাল বুধবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক ১৫ মার্চ শুনানির নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ আটবার পেছানো হলো।সাইদ এস্কান্দারের পক্ষে গতকাল আইনজীবী বোরহানউদ্দিন সময় চেয়ে আবেদন করেন। ২০১০ সালের ২৮ এপ্রিল দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ রমনা থানায় সাইদ এস্কান্দারের বিরুদ্ধে এই মামলা করেন।