অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৮ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।কোকোর পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম সময় প্রার্থনা করে আদালতকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করে। কোকোর পক্ষে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ জুন আয়কর ফাঁকির মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। তাই এ রুলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনবিষয়ক শুনানির কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।