অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য বিকৃতির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ গঠন ও আসামি নাছির উদ্দিন এলানের পক্ষে জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। হরতালের কারণে নাসির উদ্দিনকে আদালতে হাজির না করায় বিচারক এ কে এম শামসুল আলম ১৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।