অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ১৮ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম সাজ্জাদুল হক সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
চলতি বছরের ২৭ জুন বিএনপির নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে এ হত্যা মামলার অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। এম এ কাইয়ুম ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন তাঁর ভাই আবদুল মতিন এবং তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ও সোহেল।
গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিজার তাবেলা।