অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল সোমবার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। তা মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আগামী ১ জুন নতুন দিন ধার্য করেন। ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৬ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে পুলিশ।